কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনের আহ্বানে তাঁতী দলের লিফলেট বিতরণ

তাঁতী দলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
তাঁতী দলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী তাঁতী দলের নেতারা।

গণসংযোগের পঞ্চম দফার দ্বিতীয় দিনে বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে তোপখানা রোড এলাকায় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ভোট বর্জনের আহ্বানে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক এমপি ফজলুর রহমান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন।

লিফলেট বিতরণকালে ফজলুর রহমান বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফের ক্ষমতায় থাকতে নির্বাচনী তামাশার আয়োজন করেছে। আমরা জনগণকে একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে আমরা গণসংযোগ করছি। আমাদের বিশ্বাস, জনগণ আগামী ৭ জানুয়ারির নির্বাচনী তামাশার ভোট বর্জন করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাপ মঞ্জুর, জেএম আনিসুর রহমান আনিস, মোস্তফা কামাল, সাখাওয়াত হোসেন আশিক, খন্দকার হেলাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X