কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনের আহ্বানে পুরানা পল্টনে ছাত্রদলের লিফলেট বিতরণ

ভোট বর্জনের আহ্বানে পুরানা পল্টনে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। ছবি : কালবেলা
ভোট বর্জনের আহ্বানে পুরানা পল্টনে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে পুরানা পল্টন মোড় সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানপাট, পথচারী এবং যানবাহনে লিফলেট বিতরণ করা হয়। এসময় দৈনিক বাংলা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বিপ্লব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি কাওছার আহমেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহনাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দি, সহসভাপতি পিয়াল হাসান, সহসাধারণ সম্পাদক মো. শামীম শেখ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ, সাবেক সহসাধারণ সম্পাদক আ. আজিজ, সহসাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. মজিবুল হক রিপন, সহসভাপতি মাহামুদ ভূইয়া, সহসভাপতি শাহাদাৎ হোসেন শাহেদ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সহসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, সাহাদুর রহমান সজল, তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রকি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মো. রাসেল, হাম্মাদুর রহমান, জাহিদ হোসেন ফাহিম, সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১০

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১১

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১২

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৩

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৪

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৫

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৭

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৮

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৯

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

২০
X