কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের আগের দিন অভিযোগ নিয়ে ইসিতে আ.লীগ

নির্বাচন কমিশনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগের দিন নির্বাচন কমিশনে (ইসি) গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

শনিবার (৬ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের এই প্রতিনিধি দল ইসিতে যায়।

এ সময় ‘অগ্নিসংযোগ ও সন্ত্রাসীকাণ্ডে’ ভোটে না আসা বিএনপিকে অভিযুক্ত করে ইসিতে অভিযোগ দেন তারা। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, যারা ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসতে চান তাদের ভয়ভীতি দেখানোর জন্যই এই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তবে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমারা ইসিতে এসেছিলাম।

বিপ্লব বড়ুয়া বলেন, দেশবাসীকে বলব সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে আগামীকাল গণতন্ত্রের উৎসব অংশ নিন। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ছয় সদস্যের প্রতিনিধি দলে কার্যনির্বাহী সদস্য তারানা হালিমও উপস্থিত ছিলেন। এ ছাড়াও দলটিতে ছিলেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপদপ্তর সায়েম খান, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X