কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফকিরাপুলে যুবদলের মিছিল থেকে আটক ১০

চলমান ৪৮ ঘণ্টার হরতাল সফলে শনিবার দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
চলমান ৪৮ ঘণ্টার হরতাল সফলে শনিবার দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

আগামীকাল অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা। এ সময় ১০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে একটি মিছিল শাহজাহানপুর থেকে শুরু হয়ে রাজারবাগ-ফকিরাপুল হয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশ মিছিলের ওপর হামলা চালিয়ে সেখান থেকে যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করে।

যুবদল নেতা নয়ন জানিয়েছেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে আহত এবং অন্তত ১০ জনকে আটক করেছে।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের পল্টন, মতিঝিল, শাজাহানপুর এবং সবুজবাগ থানার যুবদল নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X