কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫০ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ ব্যালটের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দেবে : মেয়র আতিক

নির্বাচনে ভোট দেওয়ার পরে মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি : কালবেলা
নির্বাচনে ভোট দেওয়ার পরে মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জনগণ ব্যালটের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দেবে।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাস যারা করছে তারা চায় না সাংবিধানিকভাবে রাষ্ট্র চলুক। কিন্তু জনগণ চায়, প্রধানমন্ত্রী চায় এবং আমরা চাই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে সর্বোচ্চ গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন হবে। জনগণ যাকে ভোটের মাধ্যমে জয়ী করবে সংবিধান অনুযায়ী সে দায়িত্ব গ্রহণ করবে।

রোববার (৭ জানুয়ারি) সকালে উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ট্রেনে অগ্নিসন্ত্রাসকে অমানবিক ও পৈশাচিক উল্লেখ করে মেয়র বলেন, অগ্নিসন্ত্রাস করে বাচ্চাদের হত্যা করা অমানুষিক। বিএনপি, জামায়াতের অগ্নিসন্ত্রাস প্রমাণ করে যারা দেশের স্বাধীনতা চায় নাই, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর তারা এখনো আছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পেট্রল মেরে, বোমা মেরে, মানুষ খুন করে ভোটের ধারাকে ব্যাহত করা যাবে না। জনগণের ভোটে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

মেয়র বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইশতেহার ঘোষণা করেছেন জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। আমি বলি নৌকার কোনো ব্যাক গিয়ার নাই, নৌকার গিয়ার একটি সেটি হলো উন্নয়নের গিয়ার। আজ ভোটের দিন সবার মধ্যে ঈদের আনন্দের মতো উৎসব। পুরো শহরে পুলিশ বাহিনী নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করেছে৷ সুন্দর আবহাওয়া সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, পাঁচ বছর জাতীয় নির্বাচন হয়। ভোট দেওয়া জনগণের নাগরিক অধিকার। খুব সুন্দর সুশৃঙ্খল ভোটের পরিবেশ বিরাজ করছে। আমি নগরবাসীকে অনুরোধ করব সবাই ভোট দিন, আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। আমি বিশ্বাস করি, এ বছর ভোটের পার্সেন্টেজ বিগত সময়ের তুলনায় অনেক বেশি হবে। শীতের সকাল তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি অনেক বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১০

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১১

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১২

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৩

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৮

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

২০
X