কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে দেশবাসী : গণতন্ত্র মঞ্চ 

রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা
রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভোটার ছাড়া নির্বাচন’ বলে অভিহিত করেছেন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা। তাদের দাবি, দেশবাসী নির্বাচন বর্জনের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কেন্দ্রে মানুষ নেই, ভোটার নেই। এটা একটা ভোটার ছাড়া নির্বাচন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সে কারণে মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে জবাব দিয়েছে।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দেশবাসী ডামি নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে। সরকারের নাশকতা ও উসকানি মোকাবিলা করে ভোট বর্জন করেছে। ভোট বর্জন করে মানুষ প্রমাণ করেছে, দেশে গণতন্ত্র নেই। দুঃশাসন ও ভোট ভোট খেলার বিরুদ্ধে মানুষের ভেতর যে ক্ষোভ, তার জবাব মানুষ দিয়েছে।’

সমাবেশ থেকে আগামী ৯ জানুয়ারি সকালে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতির ওপরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমম্বয়ক ইমরান ইমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১০

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১১

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১২

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৩

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৫

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৬

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৭

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৯

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

২০
X