কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে : মঈন খান

রাজধানীর গুলশানে বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঈন খান। ছবি : কালবেলা
রাজধানীর গুলশানে বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের ভোটাররাও এ নির্বাচনে আগ্রহ হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, বিএনপির মতো আওয়ামী লীগের ভোটাররাও জানেন, তাদের প্রার্থী এরইমধ্যে জয়ী হয়েছে। নিশ্চিত জয় জানার কারণেই ডামি নির্বাচনে ভোট দিতে আগ্রহ হারিয়েছেন আওয়ামী লীগের ভোটাররা। জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন বর্জন করেছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় নির্বাচন নিয়ে বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আবদুল মঈন খান বলেন, সরকারের সাজানো নির্বাচনের নাটকের শেষ অংশ মঞ্চায়ন হয়েছে আজ। বিএনপি এক বছর ধরে যে কথা বলে আসছিল যে সরকারকে জনগণ বর্জন করেছে, নির্বাচন বর্জনের মাধ্যমে জনগণ দেশে এবং বিদেশে তা প্রমাণ করেছে।

সরকারের নির্বাচনী নাটকের রহস্য সারা দেশে উন্মোচিত হয়েছে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রে ভোটার শূন্য, সামাজিক যোগাযোগবলেন, ভোটকেন্দ্রের সামনে ভয় দেখিয়ে আবার দলীয় কর্মীদের দিয়ে ভোটারদের কৃত্রিম লাইন করে রাখা হয়েছে। এটি সরকারের সাজানো নাটক। তিনি বলেন, এবার সরকার নিজেদের প্রতারিত করতে পারবে, তবে বিদেশিদের প্রতারিত করা সম্ভব হবে না।

দেশে বিদেশে গণমাধ্যমে নির্বাচনের চিত্র প্রকাশ পেয়েছে। আগামীকাল দেশ-বিদেশের গণমাধ্যমে নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে বল মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে তাই জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এই সরকার গণতন্ত্রের ভান ধরে আছে। এটি খুবই ভয়ংকর। গণতন্ত্রের ভান ধরা স্বৈরতন্ত্রের চেয়েও ক্ষতিকর বলেও মনে করেন তিনি।

মঈন খান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সময় লাগতে পারে, তবে ধৈর্য ধরতে হবে । বিএনপি আন্দোলনে আছে, আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভোট বর্জন করায় ৬৩টি দলের পক্ষ থেকে সারা দেশের মানুষকে ধন্যবাদ জানান তিনি।

বিএনপির আন্দোলন নিশ্চিতভাবে সফল হয়েছে বলে মনে করেন তিনি। নির্বাচনের নানা ত্রুটি দেখিয়ে বিএনপি ভাঙতে না পারায় স্বস্তি প্রকাশ করেন দলটির এই নেতা।

এবার বিএনপিকে যে ফাঁদে ফেলতে চেয়েছে সরকার সেই ফাঁদে ফেলতে পারেনি দাবি করে তিনি বলেন, আবার বিশ্বের সব গণমাধ্যমে প্রকাশ হয়েছে এটি ডামি নির্বাচন, সরকারের নিজেদের মধ্যে নির্বাচন। এখানেও বিএনপির সফলতা। সারাদেশের মানুষ সব দেখেছে, এই নির্বাচনকে মানুষ বর্জন করেছে বলে মনে করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X