কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

এমপি হয়েই বাজিমাত, কে এই রুমানা?

রুমানা আলী টুসি। ছবি : সংগৃহীত
রুমানা আলী টুসি। ছবি : সংগৃহীত

গাজীপুর-৩ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন প্রয়াত রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি। এমপি হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হওয়ারও ডাক পেয়েছেন টুসি। মন্ত্রী হওয়ার খবর শুনে আনন্দের জোয়ারে ভাসছেন তার নির্বাচনি এলাকা।

রুমানা টুসির বাবা প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলী টানা ৫ বার শ্রীপুর ও গাজীপুর সদর আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের শেষ সময়ে রহমত আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অ্যাডভোকেট রহমত মাত্র দুবছর প্রতিমন্ত্রী থাকার সময় এলাকার ব্যাপক উন্নয়ন করেন। ফলে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। অনেকেই ধারণা করছেন বাবার সুনাম কিছুটা মেয়ে রুমানার সফলতায় পাথেয় হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুবুর রহমান নতুন মন্ত্রিসভায় ১১ প্রতিমন্ত্রীর নাম জানিয়েছেন। ওই ১১ জনের তালিকায় রুমানা টুসিও রয়েছেন। সে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গাজীপুরের বিভিন্ন স্তরের মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন।

এর আগে রুমানা জাতীয় সংসদের ১৪ নম্বর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তবে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এবারই প্রথম সংসদে যাচ্ছেন এই কলেজ শিক্ষক টুসি।

কর্মজীবনে রুমানা আলী টুসি রাজধানীর নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X