কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপা থেকে অব্যাহতির পর শুনীল শুভ রায়ের প্রতিক্রিয়া

শুনীল শুভ রায়। ছবি : সংগৃহীত
শুনীল শুভ রায়। ছবি : সংগৃহীত

আমার কাছে এই অব্যাহতিপত্র কচুপাতার চেয়েও মূল্যহীন বলে মন্তব্য করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়।

শুক্রবার (১২ জানুয়ারি) দল থেকে অব্যাহতি দেয়ার এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

শুনীল শুভ রায় বলেন, মিডিয়া সূত্রে জানতে পারলাম, কা-চু (জি এম কাদের-চুন্নু) পরিচালিত ‘জাতীয় পার্টি’ নামের বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার কাছে এই অব্যাহতিপত্র কচুপাতার চেয়েও মূল্যহীন।

এর আগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাপা সূত্র জানায়, বুধবার দলটির বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন পার্টির নেতাকর্মীরা। দলের ভেতর স্বেচ্ছাচারিতা, মনোনয়ন বাণিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে নেতাকর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের অপসারণ দাবি করেন। এসব ঘটনায় কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে তাদের সকল পদ-পদবি থেকে শুক্রবার অব্যাহতি দেওয়া হয়।

মনোনয়ন বাণিজ্য, প্রার্থীদের খোঁজখবর না নেওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা নিশ্চিত না করাসহ বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ায় শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিও জাপা থেকে মনোনয়ন পাওয়ার অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি অনাস্থা জানিয়ে গত বুধবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে। তাদের দুজনকে দলীয় পদ থেকে পদত্যাগের আলটিমেটামও দিয়েছেন বিক্ষুব্ধরা। তারা বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে তাদের পদ থেকে সরিয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১১

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১২

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৫

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৭

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

মমতাজের জামিন বহাল

২০
X