কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই : প্রধানমন্ত্রী

শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রুশ-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলের হামলা- যার কারণে জিনিসের দাম আরও বেড়েছে। এরমধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল। এটা যখন শুরু হয়ে গেল, তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত সরকার গঠন করা হয়েছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। বিএনপির নেতৃত্ব না থাকায় নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু ভোট বানচাল করতে চেয়েছিল।

এ সময় প্রধানমন্ত্রী নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে বলেন, রুশ-ইউক্রেন লাগল, তার ওপর স্যাংশন, পরিবহন-পরিচালন খরচ, জিনিসের দাম বাড়ল… ফিলিস্তিনে ইসরায়েল হামল করল, এ নিয়ে আমরা নিন্দা জানাই। সবসময় আমার ফিলিস্তিনের সঙ্গে আছি। এ অবস্থায় জিনিসের দাম আরও বাড়বে। এরমধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল। এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন মূল কাজ হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জিনিসপত্রের দাম যা বেড়েছে তা নিয়ন্ত্রণ করা। গ্রামে-গঞ্জে তেমন অসুবিধা নেই, ঢাকা শহরে একটু সমস্যা, মানুষের কষ্ট হচ্ছে, সেখানে জীবনযাত্রার মান একটু বেশি। বাজারে কিন্তু পণ্যের ঘাটতি নেই। কিন্তু মনে হয় যে, কেউ জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে হয়রানি করে। আমাদের সেদিকে নজরদারি বাড়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X