কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপার সংসদীয় দলের বৈঠক কাল

জাতীয় পার্টির লোগো। কালবেলা গ্রাফিক্স
জাতীয় পার্টির লোগো। কালবেলা গ্রাফিক্স

জাতীয় পার্টি সংসদীয় দলের সভা আগামীকাল বৃহস্পতিবার। দুপুর ১২টায় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতা ও জাপার চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (১৭ জানুয়ারি) তিনি জানান, দলের নবনির্বাচিত ১১ জন সংসদ সদস্যদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে। কাল বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হবে। এই সভায় আমাদের দ্বাদশ জাতীয় সংসদে কি ভূমিকা হবে। আমাদের সংসদীয় দলের নেতা, উপনেতা, হুইপ করা হবেন তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জাতীয় সংসদে আমাদের ভূমিকা কি হবে তাও স্থির করা হবে। আমার সংসদে বিরোধীদলীয় ভূমিকা রাখব। কারণ আমরা দ্বাদশ জাতীয় সংসদে দল হিসেবে দ্বিতীয় রয়েছি।

তিনি বলেন, আমাদের সংসদীয় সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করা হবে।

চুন্নু বলেন, দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল কে হবে তা ঠিক করার এখতিয়ার স্পিকারের। স্বতন্ত্ররা সংখ্যায় বেশি হলেও কোনো দল নয়। তাই কার্যপ্রণালি বিধি অনুযায়ী দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতীয় পার্টি বিরোধী দল হবে।

তিনি বলেন, কার্যপ্রণালি বিধিতে বিরোধী দলের স্বীকৃতি প্রদানের বিষয়টি স্পিকারের একক এখতিয়ারের বিষয়। এটাই লেখা আছে কার্যপ্রণালি বিধিতে।

সূত্রে জানা গেছে, সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা এবং মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে সিদ্ধান্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X