কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

কোনো সরকারই মওলানা ভাসানীকে যথাযথ মূল্যায়ন করেনি : মোস্তফা জামাল

মওলানা ভাসানীর ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। ছবি : কালবেলা
মওলানা ভাসানীর ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। ছবি : কালবেলা

স্বাধীনতার পর কোনো সরকারই মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে যথাযথ মূল্যায়ন করেনি বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

মওলানা ভাসানীর ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

মোস্তফা জামাল হায়দার বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন ছিল খুবই অনাড়ম্বরের। তার মতো ইতিহাস সৃষ্টিকারী নেতা মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন মাতৃভূতিতে ফিরে আসছেন, তার অনুসারী-অনুরাগী মাত্রই আবেগে আপ্লুত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে ভারত থেকে বিমানে পাঠানো হয়নি।

তিনি অভিযোগ করেন, উভয় সরকার তার প্রত্যাবর্তনের রুট ঠিক করেছিল দিল্লী-গৌহাটি-ময়মনসিংহ জেলার হালুয়াঘাট। ভারতীয় সেনাবাহিনীর জিপে মওলানা ভাসানীকে টাঙ্গাইল পর্যন্ত আনা হয়। তারিখটি ছিল ২২ জানুয়ারি ১৯৭২ সন। গৌহাটি-হালুয়াঘাট-টাঙ্গাইল-৪৫০ মাইল পথ ৯১ বছরের কাউকে আনাটাই তো এক প্রকার অভক্তি।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, মওলানা ভাসানী স্বদেশে এসেছেন এটাই তখন তার ভক্ত, অনুরাগীদের কাছে ছিল বড় পাওয়া।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে সভায় দলের সদস্য আহমেদ শাকিলসহ অন্যরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X