কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

প্রেস ক্লাবের সামনের রাস্তা ভাসানীর নামে নামকরণের দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে পথ ভাসানীর সমাবেশে। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে পথ ভাসানীর সমাবেশে। ছবি : কালবেলা

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তার নামকরণ করার দাবি জানিয়েছে ‘পথ ভাসানী’।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানানো হয়। 'পথ ভাসানী' নামক একটি সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

সংগঠনের প্রধান সমন্বয়ক ও সোনার বাংলা পার্টি'র সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্র দার্শনিক আবু মহি মুসা। এছাড়া আরও বক্তব্য রাখেন ‘পথ ভাসানী’র সমন্বয়ক ও বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এএম ফয়েজ হোসেন, সমন্বয়ক ও বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম, সমন্বয়ক আবদুর রহিম চৌধুরী, খায়রুল ইসলাম, আবদুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সৈয়দ হারুন অর রশীদ বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাস মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে হবে না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মওলানা ভাসানীর নাম কেউ মুছে ফেলতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X