কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৪:০৫ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নেই : দুদু

জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

২০২৩ সালেই বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নেই৷ কারণ শেখ হাসিনাকে জনগণ আর বিশ্বাস করে না৷

সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার (৯ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি৷

শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া যখন ১৬ টাকা দরে জনগণকে চাল দিয়েছেন, তখন এ সরকার বলেছিল ১০ টাকা দরে চাল খাওয়াবে৷ ঘরে ঘরে চাকরি দেবে, কৃষকদের ফ্রি সার দেবে৷ কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ আজ ৮০ টাকা দরে চাল কেনে৷ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে এ সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ ফলে এবারের আন্দোলন হবে চোর তাড়ানোর আন্দোলন, জঞ্জাল মুক্ত করার আন্দোলন, গণতন্ত্র হত্যাকারীদের তাড়ানোর আন্দোলন৷

তিনি বলেন, সরকারের দুঃশাসনে মানুষ এখন অতিষ্ঠ৷ মধ্যবিত্তদের জন্য শ্বাসরুদ্ধকর একটি পরিস্থিতি৷ লুটপাট, সীমাহীন দুর্নীতি, কালোবাজারি এখন নিয়মিত ঘটনা৷ এমন কোনো জিনিস নেই, যেটা সাধারণ মানুষের আয়ত্তে আছে৷ বিশ্বের চোখে আমরা এখন এক অভাবী দেশ৷

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ছে৷ ইচ্ছামতো তারা চার্জ কাটছে, কিছুই বলা যাচ্ছে না৷ গ্রামের অনেক জায়গায় ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না৷ তাহলে এ ব্যর্থ সরকারের থাকার দরকার কী? শুধু নির্বাচনের জন্য নয়, তাদের ব্যর্থতার জন্যও এ সরকারের থাকার যৌক্তিকতা নেই৷

জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপ‌তি‌ত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য পিয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়কি এজিএম সামছুল হক, দ‌ক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফ‌রিদ উদ্দিন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১০

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১১

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১২

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১৪

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১৫

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৬

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৭

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৮

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৯

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

২০
X