কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপার ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির জরুরি সভা

জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাফিক্স : কালবেলা

নির্বাচন নিয়ে শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনায় জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেইসঙ্গে উত্তরের শীর্ষ নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নতুন এই আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে থানা নেতাদের সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের। বিশেষ অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম। বক্তব্য রাখেন, মহানগর উত্তর সকল থানার সভাপতি/সাধারণ সম্পাদকরা।

সভাপতির বক্তব্যে মো. তৈয়বুর রহমান বলেন, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর অতীতের চেয়ে অধিকতর শক্তিশালী। কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টির অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। জাতীয় পার্টি নতুন উদ্যমে জি এম কাদেরের নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সুলতান আহমেদ সেলিম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে অবিচল থেকেই আমরা এগিয়ে নিয়ে যাব। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

বৈঠকে দলের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর নেতারা, সকল থানার সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিবরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী কয়েকদিনের মধ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার সিদ্ধান্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X