কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার অনলাইনে জুয়ার অ‌্যাপস বন্ধের ঘোষণা 

রাজধানীর তেজগাঁওস্থ টেলিযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তর পরিদর্শন করেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
রাজধানীর তেজগাঁওস্থ টেলিযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তর পরিদর্শন করেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

অনলাইনে জুয়ার অ্যাপস শতভাগ বন্ধের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জুয়ার অ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ‌্যমে গুজব ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের জোরালো উদ‌্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ টেলিযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তর পরিদর্শনকালে এমন নির্দেশনা দেন পলক। এ সময় অধিদপ্তরে স্থাপিত ‘সাইবার থ্রেট ডিটেনশন অ্যান্ড রেসপন্স সেন্টার’ পরিদর্শন করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় স্বল্প সম্পদে ভালো ফল পাওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক মো. সাহাব উদ্দিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১১

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৪

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৫

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৮

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৯

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

২০
X