কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জেডআরএফ’র বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

জেডআরএফ’র বিজ্ঞান মেলার বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা
জেডআরএফ’র বিজ্ঞান মেলার বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক ভার্চুয়াল বিজ্ঞান মেলার ‘খ’ গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়েছে।

জেডআরএফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিবাহবার্ষিকী স্মরণে রাখতে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে এই পুরস্কার বিতরণ করা হয়।

মূলত শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বোতভাবে বিজ্ঞান চর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে গত ৪ বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। আর জেডআরএফ’র এই ভার্চুয়াল বিজ্ঞান মেলা ডা. জুবাইদা রহমানের মস্তিষ্কপ্রসূত ধারণা। প্রসঙ্গত, এই প্রতিযোগিতার ‘ক’ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি। জেডআরএফ’র ভার্চুয়াল বিজ্ঞান মেলা আয়োজন উপ-কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং সদস্য সচিব অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মাদ আমান উল্লাহ। এবারের ভার্চুয়াল বিজ্ঞান মেলায় ‘খ’ গ্রুপের বিজয়ীরা হলেন- ১ম স্থান অধিকারী কাইসান আহইয়ান রেজা, মেহরাব হাসান মিরাজ (২য়), মুহাইমিনুল ইসলাম খান (৩য়), আলিফ আজফার (৪র্থ), সাদ বিন দেলোয়ার (৫ম) এবং পপুলার চয়েজে তাসফিয়া তাসনিম ইসলাম।

এবারের বিজ্ঞান মেলায় ‘খ’ গ্রুপের চূড়ান্তপর্বে ভার্চুয়ালি অংশগ্রহণকারী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার হিসেবে ল্যাপটপ ও একটি সনদ উপহার দেওয়া হয়। ‘খ’ গ্রুপে ১ম স্থান অধিকারী কাইসান আহইয়ান রেজাকে উপহার ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেন বিজ্ঞান মেলার অন্যতম বিচারক অধ্যাপক ডা. রফিকুস সালেহিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেডআরএফ’র প্রতিষ্ঠাতা সদস্য ও বিজ্ঞান মেলা উপ-কমিটির সদস্য ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকি, ভার্চুয়াল বিজ্ঞান মেলা উপ-কমিটির সদস্য সচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ ও সঞ্চালক কানেতা ইয়া লাম-লাম।

প্রসঙ্গত, জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে জিয়াউর রহমান ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। করোনা মহামারির সময় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ, হাত ধোয়ার বেসিন স্থাপন, চিকিৎসকদের মাঝে পিপিই সরবরাহ, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, রোহিঙ্গা শরণার্থী ও বন্যার্তদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন, কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X