কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মতিঝিল-দিলকুশায় শ্রমিক দলের লিফলেট বিতরণ

মতিঝিল ও দিলকুশায় শ্রমিক দলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
মতিঝিল ও দিলকুশায় শ্রমিক দলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে দিলকুশাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শিরোনামে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহসভাপতি মেহেদী আলী খান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহপ্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, আরিফ খান, কৃষি ব্যাংকের মিরাজ হোসেন, বিআইডব্লিউটিসির মো. আলাউদ্দিন, আব্দুল আজিজ, ইউসুফ আলীসহ বিপুলসংখ্যক শ্রমিক দল নেতারা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X