কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

কয়েক দিন আগেই কারামুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

তবে নতুন করে জানা গেছে চিকিৎসার ফলোআপের জন্য মির্জা ফখরুল আগামী ৭ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যেতে পারেন। বিএনপি মহাসচিবের ঘনিষ্ঠ কয়েকজন নেতা বিষয়টি জানান।

তারা জানান, সিঙ্গাপুরে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসা নেবেন। চিকিৎসা শেষে দেশে ফিরে রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হতে পারেন বিএনপি মহাসচিব। সর্বশেষ গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল। এক সপ্তাহ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরেন তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন কালবেলাকে বলেন, বিএনপি মহাসচিব শনিবার একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়েছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তবে কারাগারে থাকার সময় উনার কয়েক কেজি ওজন কমে গেছে। এর কারণ খুঁজে বের করাসহ রুটিন চেকআপের জন্য চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার তিনি আবার চিকিৎসককে দেখাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারামুক্তির পর রুটিন চেকআপের অংশ হিসেবে বিএনপি মহাসচিব চিকিৎসককে দেখিয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১১

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১২

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৪

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৫

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৬

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৭

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৮

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৯

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

২০
X