কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হামলা করে আন্দোলন দমানো যাবে না : গণতন্ত্র মঞ্চ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তারা।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ঢাকার খামারবাড়িতে নাগরিক ঐক্যের উদ্যোগে চলমান 'গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর' কর্মসূচিতে আকস্মিকভাবে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর ছাত্রলীগ হামলা করে। তারা টেবিল-চেয়ার ভাঙচুর করে; কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল, চেয়ার ইত্যাদি নিয়ে যায় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে ঘিরে ধরে মারধর করে। এক পর্যায়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান সবুজ তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের ১৫-২০ জন ক্যাডার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে আটকে পুনরায় বেধড়ক মারধর করে। অথচ পাশেই পুলিশ অবস্থান করলেও তারা এ সময় নীরব ছিল। সাকিব আনোয়ার এতে গুরুতর আহত হন।

বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, হামলা করে, ভয় ও ত্রাস সৃষ্টি করে ভোটাধিকার ও গণতন্ত্রের আন্দোলন দমন করা যাবে না। সরকার জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় আছে। তাদের জনসমর্থন নেই- এটা তারা স্পষ্ট করেই জানে। সে কারণে কালো পতাকা মিছিল কিংবা গণস্বাক্ষরের মতো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা বাধা দিচ্ছে, হামলা করছে। আসলে সরকার নিজেই ভীত, তাই জনগণের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করেই তারা শাসন ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব করে শেষ রক্ষা হবে না। গণআন্দোলন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ এই সরকারকে বিদায় করবে।

গণতন্ত্র মঞ্চের পক্ষে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম ও হাবিবুর রহমান রিজু এই বিবৃতি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১০

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১১

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১২

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৪

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৫

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৬

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৭

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৮

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৯

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

২০
X