কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

২৫ ফেব্রুয়ারিকে সেনাদিবস ঘোষণার দাবি জাগপার 

জাতীয় গণতান্ত্রিক পার্টির লোগো। ছবি : সংগৃহীত
২৫ ফেব্রুয়ারিকে সেনাদিবস ঘোষণার দাবি জাগপার 

পিলখানা হত্যাকাণ্ড দেশি-বিদেশি ষড়যন্ত্রে হয়েছিল এমন অভিযোগ করে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনাদিবস ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান। তিনি বলেন, বাংলার মাটিতে একদিন পিলখানা হত্যায় জড়িতদের বিচার হবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান রাশেদ প্রধান। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি এবং পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদে জাগপার উদ্যোগে এই মানববন্ধন হয়।

রাশেদ প্রধান বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ে। ডলারের সংকটে দেশে আমদানি অর্ধেকে নেমে এসেছে। লুটপাট এবং অর্থ পাচারের কারণে ব্যাংকগুলোতে চরম রিজার্ভ সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কারখানা বন্ধের পথে! দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকি মৃত্যুশয্যায়। সুতরাং এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশ পঙ্গু রাষ্ট্রে পরিণত হতে পারে।

দেশ রক্ষার প্রয়োজনে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশবাসীকে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই এদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তিনি অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে জনদাবি মেনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাগপার প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আবু হানিফ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন, জাগপার সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রওশন আলম আকন্দ, যুব জাগপা নেতা আনোয়ার হোসেন, জনি নন্দী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X