মাইদুর রহমান রুবেল
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের দাম বাড়িয়ে একটা শ্রেণি লুটপাট করবে : মঈন খান

ড. আব্দুল মঈন খান। ছবি : পুরোনো
ড. আব্দুল মঈন খান। ছবি : পুরোনো

বিদ্যুতের দাম বাড়িয়ে একটা শ্রেণি লুটপাট করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ড. আব্দুল মঈন খান কালবেলাকে বলেন, বিএনপির আন্দোলন অব্যাহত আছে, তা চলবে। নিত্যপণ্যের আকাশচুম্বি দামের প্রতিবাদে অতীতে আমরা প্রতিবাদ করেছি। আমাদের আন্দোলন অব্যাহত আছে থাকবে। আমরা রাজপথে আছি থাকব। আপনারা দেখেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ প্রতিবাদ করলে তাদের ওপর পুলিশ কীভাবে চড়াও হয়েছে।

তিনি বলেন, প্রতিনিয়ত আমরা অন্যায়ের প্রতিবাদ করে আসছি। আমরা জনগণের জন্য রাজনীতি করি। দেশের মানুষ যাতে ন্যূনতম অধিকার পায়। মানুষের জীবন ত্রাহী ত্রাহী। শুধু বিদ্যুতের দাম নয়, সব কিছুর দাম বেড়েছে। মানুষ বাজার করতে গিয়ে মূল্য বৃদ্ধির কারণে না কিনে বাসায় ফিরে যায়। সড়কে ক্ষুধার্ত মানুষের সারি। সরকার এসব দেখতে পায় না।

মঈন খান আরও বলেন, সরকার তাদের পছন্দের লোকদের সন্তুষ্ট করতে নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে। বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে একটা শ্রেণি লুটপাট করার সুযোগ পাবে। মুনাফার টাকা বিদেশে পাচার করে আয়েশি জীবনযাপন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা হারে বাড়বে। নতুন দাম কার্যকর হবে মার্চ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X