কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠানে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অস্ট্রেলিয়া বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠানে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দীর্ঘ ২৭ বছর পর শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অস্ট্রেলিয়া বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন এ কে এম মনজুরুল হক আলমগীর। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও অস্ট্রেলিয়া বিএনপির সমন্বয়ক রাশেদুল হক।

রোববার (৩ মার্চ) অস্ট্রেলিয়ার ল্যাকাম্বা লাইব্রেরি হলে এই কর্মী সম্মেলন হয়। সাংগঠনিক টিমের সদস্য সচিব মো. হায়দার আলীর পরিচালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ভার্চুয়ালি আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক টিমের আহ্বায়ক এএফএম তাওহীদুল ইসলাম।

সম্মেলনে কর্মীদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। সভাপতি হিসেবে এএফএম তাওহীদুল ইসলাম ১৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস অমি পেয়েছেন ৪৩ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. হায়দার আলী। তিনি ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কাঞ্চন শাহীন পেয়েছেন ৪২ ভোট। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন এ কে এম মনজুরুল হক আলমগীর। তিনি ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা দাউদ পেয়েছেন ৭৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল আলম রনি ১৩২ ভোট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ফারুকী নাদিম পেয়েছেন ৫৯ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. মনিরুজ্জামান। নির্বাচন কমিশনার ছিলেন খাদিজা জামান রুপম ও ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম। নির্বাচন শেষে কর্মীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করার সময় লাইব্রেরি হল তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X