কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:২১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পল্টন ছাড়াও যে ১১ স্থান থেকে আসবে ঘোষণা

নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীরা। ছবি: কালবেলা
নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীরা। ছবি: কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আজ বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সরকার পতন আন্দোলনের সমাবেশ। সমাবেশে অংশ নিতে গত রাতে থেকেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ইতোমধ্যে সমাবেশের জন্য মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ছয়টি ট্রাক দিয়ে এই অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

বিএনপির আজকের সমাবেশ থেকে সরকার পতনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলের একাধিক নেতা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘যুগপৎ আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ করে ১২ তারিখের পরে আমরা আরও উচ্চতর গতিতে, আরও বেশি তীব্র আন্দোলনের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাব। আগামীকাল (আজ বুধবার) সেই উপলক্ষে একটা যৌথ ঘোষণা দেব। এই ঘোষণার পরে জাতি আশান্বিত হবে, উজ্জীবিত হবে।’

তবে আজ বিএনপির সমাবেশ ছাড়াও ১১টি স্থান থেকে একই ঘোষণা আসতে যাচ্ছে। সমমনা যে ৩৭ দল নিয়ে আন্দোলন করছে বিএনপি তাদের মধ্যে কয়েকটি দল ভিন্ন ভিন্ন যায়গা থেকে একই ঘোষণা দিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট রয়েছে।

বিকালে বিএনপির সমাবেশের সময়ে প্রেসক্লাব থেকে একই ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ। এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে ১২-দলীয় জোট, প্রেসক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, তেজগাঁওয়ে দলীয় কার্যালয় থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আরামবাগ থেকে গণফোরাম-পিপলস পার্টি, কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয় থেকে গণ অধিকার পরিষদ (নূর), জাতীয় প্রেসক্লাব থেকে গণ অধিকার পরিষদ (রেজা), জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য, গণতান্ত্রিক পেশাজীবী জোট ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে লেবার পার্টি ও বিজয়নগর দলীয় কার্যালয় থেকে একই ঘোষণা দেবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এ বিষয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমকে বলেন, শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে সবাই সরকারের পদত্যাগকে ‘এক দফা’ হিসেবে বিবেচনায় নিয়ে আন্দোলনের নতুন যাত্রা শুরু করতে ঐকমত্যে পৌঁছেছে। এক দফার সঙ্গে সংবিধান সংশোধন করে রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখাও ঘোষণা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১০

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১১

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১২

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৪

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৫

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৬

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৯

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

২০
X