কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক বিরোধীদের দমনেই দ্রুত বিচার আইনকে স্থায়ী করা হয়েছে : সাইফুল হক 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় সংসদে তড়িঘড়ি করে দ্রুত বিচার আইনকে স্থায়ী করে আইন পাস করানো হয়েছে। রাজনৈতিক বিরোধীদের দমন করতেই যে এই আইন পাস করানো হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বিচার আইন বিচারিক নিপীড়ন বাড়িয়ে তুলেছে।

বুধবার (৬ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক। সংসদে দ্রুত বিচার আইনকে স্থায়ী করে আইন পাসের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, ইতোমধ্যে এই আইনের অপপ্রয়োগ ঘটিয়ে বিরোধী দলসমূহের শত শত নেতৃস্থানীয় ব্যক্তি ও সংগঠককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত বিচার আইনকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি প্রদানের উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে। সরকারের মন্ত্রীদের বক্তব্যে তার পরোক্ষ স্বীকৃতিও রয়েছে।

তিনি বলেন, বিচারিক আইনের বিলম্বিত দীর্ঘসূত্রীতা যেমন বিচারকে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় করে তোলে, আবার হীন উদ্দেশ্যপ্রণোদিত দ্রুত বিচার অবিচার ও প্রতিহিংসা উসকিয়ে দেয়।

সাইফুল হক ক্ষোভের সাথে উল্লেখ করেন, বিএনপির শাসনামলে প্রণীত এই আইনে পরবর্তীতে বিএনপিকে বেশি মাশুল দিতে হয়েছে। ক্ষমতার গণেশ উল্টে গেলে এখনকার ক্ষমতাসীনদেরকেই হয়তো এই আইনে বেশি দুর্ভোগে পড়তে হবে।

তিনি উল্লেখ করেন, ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না। এই আইনের জন্য একদিন বর্তমান ক্ষমতাসীনদেরকেই বেশি পস্তাতে হতে পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক অনতিবিলম্বে এই আইন প্রত্যাহার করে নেবার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X