কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি কয় এক দফা, আমরা ওদের নেই দফা বানিয়ে দিলাম’

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ছবি : সংগৃহীত
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেছেন, বিএনপির সমাবেশ ফাঁকা হয়ে গেছে। বিএনপি কয় এক দফা, আমরা এই সমাবেশ থেকে ওদের ‘নেই দফা’ বানিয়ে দিলাম। বিএনপি আজকেই হেরে গেছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তুফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এস এম কামাল হোসেন মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সমাবেশে যোগ দিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেন। ওই শান্তি সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা ছিল ক্ষমতাসীনদের। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

এদিকে সমাবেশের শুরুতেই দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সমর্থকদের সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে আসা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপি সমাবেশের ডাক দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X