কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১১:২৩ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকার রাজনীতির সর্বনাশ করছে : স্বপন

বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচন ও জবাবদিহিবিহীন অপশাসনের কদর্যরূপ প্রদর্শন করে জনগণকে রাজনীতিবিমুখ করার অপচেষ্টা চালাচ্ছে সরকার।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে জেএসডি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন স্বপন।

তিনি বলেন, সরকারের অপরাজনীতি ভয়ংকর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করছে এবং রাজনীতির সর্বনাশ করেছে। অন্যদিকে বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্দশার চরম সীমায় নিয়ে গেছে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণে এবং গণমুখী শাসন প্রবর্তনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জেএসডি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে উন্নত শাসন ব্যবস্থা প্রবর্তনে শাসনতান্ত্রিক প্রস্তাবনা ও কর্মসূচি নিয়ে রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

প্রতিবাদ সমাবেশে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সরকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দেশকে বিপর্যয়ে ঠেলে দিয়েও ক্ষমতাকে আঁকড়ে আছে। কোথায় থামতে হয়- সরকার তা জানে না। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষায় রাজপথ নিয়ন্ত্রণের আর কোনো বিকল্প নেই।

জেএসডি ঢাকা মহানগর শাখার সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক আব্দুল্লাহ আল তারেক, সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, আবুল কালাম, ফারজানা দিবা, ছাত্রনেতা আকবর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X