রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সঠিক সিদ্ধান্ত নিতে বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পুরনো ছবি 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পুরনো ছবি 

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি লিখেছেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ভুল সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশে যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে তখন বেগম খালেদা জিয়ার এ দলটি খুবই বিধ্বংসী হয়ে ওঠে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির মধ্যে এখন সে রকম লক্ষণই দেখতে পাচ্ছেন। নির্বাচন নিয়ে দলটির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট।

‘২০১৪ সালের নির্বাচন বর্জনের নামে দলটি জ্বালাও-পোড়াওয়ের মধ্য দিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে’ বলে মন্তব্য করে জয় আরও বলেন, ‘তাদের আগুন-সন্ত্রাসের বলি হয়েছে কয়েকশ সাধারণ মানুষ। অন্যদিকে ২০১৮ সালে অংশ নিলেও নির্বাচনকে বানচাল এবং বিতর্কিত করার ষড়যন্ত্র বাস্তবায়নই ছিল তাদের প্রধান লক্ষ্য। ’

ফেসবুকের এই পোস্টের সঙ্গে অতীতে বিএনপির নানা তৎপরতা নিয়ে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X