কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে নেতাকর্মীদের ৮ নির্দেশনা দিল ছাত্রলীগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পবিত্র রমজানে মানবিক কাজে সম্পৃক্ত হতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় অসহায়দের মাঝে ইফতার ও সেহরি বিতরণ, রক্তদান ও ঈদ উপহার দেওয়াসহ ৮ নির্দেশনা দিয়েছে ছাত্র সংগঠনটি।

সোমবার (১১ মার্চ) রাতে দলটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে,

‘ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ও শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদান ও আত্মত্যাগ, সামরিক শাসনবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, সর্বজনীন বিজ্ঞানভিত্তিক গবেষণানির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনে ছাত্রলীগ সবসময় ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়েছে।’

নির্দেশনায় আরও বলা হয়,

‘উৎসব-আয়োজন বা প্রাকৃতিক-মানবসৃষ্ট যে কোনো প্রয়োজনে ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতের ন্যায় এবারও রমজান মাসে ছাত্রলীগ ছাত্রসমাজ, জনতা, শ্রমজীবী মানুষের পাশে প্রয়োজন সাপেক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এসব কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা প্রদান করা হলো।’

নির্দেশনার মধ্যে রয়েছে-

১. শিক্ষার্থী, শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ।

২. বিনামূল্যে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারপ্রাপ্তির বিষয়ে যত্নশীল হওয়া।

৪. কৃষিজীবী ও শ্রমজীবী মানুষকে কায়িক শ্রমের মাধ্যমে সহযোগিতা করা।

৫.রমজান মাসে স্বেচ্ছা রক্তদান কমে যায়, তাই প্রয়োজন সাপেক্ষে রক্তদান করা।

৬. শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।

৭. সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী ও স্বজনের প্রয়োজনে পাশে দাঁড়ানো।

৮. এতিম ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১০

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১২

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৩

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৪

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৫

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

১৬

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

১৭

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১৮

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১৯

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

২০
X