কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী শাসনামলে মেধার মূল্য নেই : রিজভী

ডেজা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল। ছবি : সংগৃহীত
ডেজা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের কাছে দেশের মেধাবীদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বুয়েট, চুয়েট, ডুয়েটসহ আপনি যেখানেই পড়ালখো করেন না কেনো কোনো মূল্য নেই। আজকে দেশের বেশিরভাগ মেধাবী শিক্ষার্থী দেশ ছেড়ে চলে যাচ্ছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এ ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এর কারণ কী? কারণ হলো এ দেশে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভালো জায়গায় চাকরি করার কোনো সুযোগ নেই। কারণ আপনি যদি বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন, বিরোধীদলীয় রাজনীতি করেন। যদি আপনার দু:সম্পর্কের কোনো আত্মীয় বিএনপি করে তাহলে পুলিশ ভেরিফিকেশনে আপনার চাকরি হবে না।

শনিবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (ডেজা) এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

ডেজা সভাপতি প্রকৌশলী রুহুল আলমমের সভাপতিত্বে ও প্রকৌশলী এনামুল কবির সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব‘র মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী আব্দুস সোবহান, ডেজার সাধারণ সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল।

রুহুল কবির রিজভী বলেন, আজকে বিরোধী সমর্থকদের প্রতিযোগিতামূলক ও মেধার পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চাকরির সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এমন দেশে বসবাস খরা খুবই দুষ্কর। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে দিয়ে ইফতার মাহফিল না করার জন্য নোটিশ দিচ্ছেন। আর তারই নমুনা দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক ছাত্র যারা তাবলীগ করে তাদের ইফতার মাহফিলে ছাত্রলীগ দিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে রক্তাক্ত করেছে। এভাবে একটি দেশের বৃহত্তম ধর্ম সম্প্রদায়ের অনুষ্ঠানে আক্রমণ করানো হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নির্মম নির্যাতন চালিয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে দমাতে ব্যর্থ হয়েছে। আজকে ডেজার ইফতার মাহফিল তারই প্রমাণ। এই অবৈধ ফ্যাসিবাদ সরকার পতনের আন্দোলনে যার যার অবস্থান থেকে প্রত্যেককে অংশ নেওয়ার আহ্বান জানান রিজভী।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মঞ্জুর মোর্শেদ খান, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, প্রকৌশলী আইনুল কবির, প্রকৌশলী মো. মহিউদ্দিন সেলিম, প্রকৌশলী মো. শাজাহান মিয়াসহ আরও প্রায় দুই শতাধিক প্রকৌশলীবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X