কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকারের মদদপুষ্ট ব্যক্তিরাই দ্রব্যমূল্য বৃদ্ধি করছে’

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

ভাসানী অনুসারী পরিষদ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, সরকারের মদদপুষ্ট ব্যক্তিরাই সিন্ডিকেটের দ্বারা বাজার নিয়ন্ত্রণ করে ইচ্ছামতো দ্রব্যের মূল্য বৃদ্ধি করে চলছে। অন্যদিকে সরকারের কর্তাব্যক্তিরা মূল্যবৃদ্ধি নিয়ে ইচ্ছামতো লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।

রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে অসহায় জীবনযাপন করছে। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে গরিব অসহায় মানুষ অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছে।

তিনি সরকারকে অবিলম্বে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ভুক্তভোগী সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করবেন তিনি।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, নারী নেত্রী সাহানা বেগম ও সোনিয়া আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X