কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইসা ছাত্র আন্দোলনের মানববন্ধন

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধন। ছবি : সংগৃহীত
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোজাদার শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধন হয়।

এতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ বলেন, রোজাদার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা প্রমাণ করে তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উৎসাহী। শিক্ষাপ্রতিষ্ঠানে স্থিতিশীলতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের স্বার্থে ছাত্রলীগের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শিক্ষার্থীরা প্রতিহত করবে। অনতিবিলম্বে সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাসমূহে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি এম জসীম খাঁ-এর সভাপতিত্বে ও নগর উত্তরের সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর।

আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইবরাহীম খলীল, প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহসভাপতি সাঈফ মুহাম্মাদ আলাউদ্দিন, নগর পশ্চিমের সহসভাপতি মুহাম্মাদ সিফাতুল্লাহ, নগর দক্ষিণের সাধারণ সম্পাদক আরিয়ান ইমনসহ কেন্দ্রীয় ও নগর নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১০

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১১

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১২

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৩

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৪

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৫

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৬

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৮

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৯

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

২০
X