কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১২:৫৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের সত্য ইতিহাসই নির্ধারণ করে : মঈন খান

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ইতিহাসের যে সত্য সেটা ইতিহাসই নির্ধারণ করে। আজকে এ কথা কাউকে বলে দিতে হবে না যে, কারা সম্মুখ সমরে যুদ্ধ করে এ দেশের কোটি বাঙালিকে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘যে স্বপ্ন নিয়ে লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটি হলো গণতন্ত্র আর এ দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। আজ স্বাধীনতার ৫৩ বছর পর প্রশ্ন, কোথায় গেল সেই গণতন্ত্র আর দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি?’

‘জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক হতে পারেন, ঘোষক নন’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমি ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনারা জানেন, ব্যক্তির রাজনীতি আমরা করি না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন-ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা আজকে অত্যন্ত স্পষ্ট।

তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিলেন, পালিয়ে যাননি। ইতিহাসের যে সত্য সেটা ইতিহাসই নির্ধারিত করে। আজকে এ কথা কাউকে বলে দিতে হবে না যে, কারা সম্মুখ সমরে যুদ্ধ করে এ দেশের কোটি বাঙালিকে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X