কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের মৌলিক চাহিদা এখনো পূরণ হয়নি : জি এম কাদের

ছাত্রনেতা মরহুম শাহাদাত কবির চৌধুরীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা
ছাত্রনেতা মরহুম শাহাদাত কবির চৌধুরীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা

অনেক উন্নয়নের কথা বলা হলেও মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি এমন মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই ৫টি আমাদের সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক চাহিদা। দেশের অনেক উন্নয়নের কথা বিভিন্নভাবে বলা হচ্ছে কিন্তু আমাদের মৌলিক চাহিদা এখনো পূরণ হয়নি।

শনিবার (৩০ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মরহুম শাহাদাত কবির চৌধুরীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমরা এখনো খাদ্য ও বস্ত্রের জন্য সংগ্রাম করছি উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, এখনো অনেক মানুষের বাসস্থান নেই। সবার সুচিকিৎসার ব্যবস্থা নাই। শিক্ষার হার অপর্যাপ্ত। দেশে পর্যাপ্ত চিকিৎসার সুযোগের অভাবে শাহাদাত কবির চৌধুরীর মতো অনেকে অকালে মৃত্যুবরণ করছে।

পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোআ মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, জহিরুল আলম রুবেল, যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, অ্যাড. আব্দুল হামিদ ভাসানী, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্মসাংগঠনিক সস্পাদক আজহারুল ইসলাম সরকার ও জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১০

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১২

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৩

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৪

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৫

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৬

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৭

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৮

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৯

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

২০
X