শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সাহস থাকলে উপজেলা নির্বাচনে অংশ নিক : নাছিম

বুধবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
বুধবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির কারণে নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আবার তারা বড় বড় কথা বলে। তারা বলে নৌকা নাকি ডুবতে বসেছে, তার জন্য আমরা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দিচ্ছি না। যারা নৌকা দেখলে জলাতঙ্ক রোগীর মতো ভয় পায়, কাঁপতে থাকে, যাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় তাদের যদি সাহস থাকে তারা যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের ধানের শীষ যদি এতই জনপ্রিয় হয়, তাহলে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হোক।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, গত ৭ জানুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনপ্রিয়তা না থাকায় বিএনপি-জামায়াত অংশগ্রহণ করেনি। তারা জানে, দেশের মানুষ তাদের ভোট দেবে না। আমরা চাই, স্থানীয় নির্বাচনে জনপ্রিয় ও ভালো মানুষ নির্বাচিত হোক। আওয়ামী লীগ চায়, সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক প্রতিদ্বন্দ্বিতামূলক।

বিএনপি নেতা মঈন খানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার প্রতি আমার অনুরোধ, সাহস থাকলে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে তারপর বড় বড় কথা বলুন। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন। না হলে নির্বাচন থেকে পালিয়ে বড় বড় কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হবেন না।

রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার প্রমুখ।

এর আগে, সকালে বাহাউদ্দিন নাছিম বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা আওয়ামী লীগ আয়োজিত শাড়ি বিতরণ অনুষ্ঠান এবং দুপুরে রাজধানীর আবুজর গিফারী কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X