কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীরা হতাশ নয় : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো হবে।

বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।

তিনি অভিযোগ করে বলেন, পৃথিবীতে অন্যকোনো দেশের বিরোধীদলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই; এত নির্যাতন নিপীড়ন করা হয় না।

মঈন খান বলেন, বিরোধীদলের বিরুদ্ধে এক লাখ মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর এত মামলা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তান আমলে ২২ পরিবার দেশ শোষণ করত। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহী অবস্থা। সারা দিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে মঈন খান বলেন, ধোঁকাবাজি প্রহসনের নির্বাচনে আমরা যাব না। জনগণের ইচ্ছায় নির্বাচনে যাব। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দিবে কি না। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১০

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১১

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১২

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৩

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৪

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৬

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৭

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৮

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৯

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২০
X