কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বিচ্ছিন্ন আন্দোলনে জাতির মুক্তি মিলবে না : রাশেদ খাঁন

তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন মো. রাশেদ খাঁন। ছবি : কালবেলা
তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন মো. রাশেদ খাঁন। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, কোনো বিচ্ছিন্ন আন্দোলনে জাতির মুক্তি মিলবে না। তাই আগামীতে বুকে সাহস নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তাহলেই এই সরকারের পতন ঘটবে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ গঠনে রমজানের ভূমিকা’- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ১০ টাকা কেজি চাল ও ঘরে ঘরে চাকরির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ। এটা সত্য, আমরা এই সরকারকে আন্দোলন করে হঠাতে ব্যর্থ হয়েছি। ২৮ অক্টোবর থেকে গণপ্রতিরোধ গড়ে তোলার মতো রাজনৈতিক আন্দোলন বাংলাদেশে হয়নি, যার দায় রাজনৈতিক নেতৃত্বের। এখানে একজন রিকশাওয়ালা বললেন, তিনি ২৮ অক্টোবর থেকে রাজপথে, আজও ঘরে ফেরেননি। কিন্তু রাজনৈতিক নেতাকর্মীদের ভূমিকা কী? এ কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হুইসেল দিলে পালিয়ে যাবে- এমন নেতৃত্ব চাই না, সাউন্ড গ্রেনেড মোকাবিলা করতে পারবে- এমন ছাত্র ও যুব নেতৃত্ব চাই।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ তার সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে রাজপথে ছিল, এখনো আছে। কিন্তু আমরা এককভাবে আর কত কী করতে পারব? সকলকে নামতে হবে, সাহসী ভূমিকা রাখতে হবে- তাহলেই এই সরকারের পতন হবে। কোনো বিচ্ছিন্ন আন্দোলনে জাতির মুক্তি মিলবে না।

দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস এখনো দেয়নি। অবিলম্বে বেতন বোনাস পরিশোধের দাবি জানাই।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, ইসলামি শ্রমিক আন্দোলনের সহসভাপতি হারুন অর, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি বাচ্চু মিয়া, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

১১

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

১২

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

১৩

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১৫

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৭

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৮

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৯

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

২০
X