কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বান্দরবানে ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনা জাতিকে ভাবিয়ে তুলেছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বান্দরবানে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও ব্যাংক লুটের ঘটনা জাতিকে ভাবিয়ে তুলেছে। এ ঘটনায় জাতি হিসেবে আমরা চরম উদ্বিগ্ন। এ ঘটনায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে।

শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে কুকি চিন তথা কেএনএফ’র অস্ত্রধারী সন্ত্রাসীরা দিনদুপুরে ব্যাংকের টাকা লুট, থানা আক্রমণসহ যে ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তার নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই। গত মঙ্গলবার রাতে তারা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকেও অপহরণ করেছিল। এ ঘটনায় পুলিশ ও আনসার বাহিনী জনগণের নিরাপত্তা দিতে তো পারেইনি, বরং নিজেদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি তারা সন্ত্রাসীদের হাতে সমর্পণ করেছে। অথচ এই পুলিশ ও আনসার বাহিনী বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা করতে খুবই পারদর্শী। তিনি বলেন, প্রশাসনও কেন এত তাড়াতাড়ি সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করল তা খতিয়ে দেখার দাবি রাখে। কেননা, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সশস্ত্র হামলার সম্পূর্ণ দায় সরকারের। কারণ তারা আগে বলেছিল, পাহাড়ের পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে। কেএনএফ’র সঙ্গে তাদের একটা সমঝোতা আলোচনা চলছে। কিন্তু থানচি, রুমা ও আলীকদমে যা ঘটেছে, এতে পরিষ্কার, জনগণের নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X