কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলা নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশা ব্যক্ত করে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, বছর ঘুরে আবারও এসেছে বাঙালির প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রতিটি প্রহর আমাদের স্বপ্নের জয়গানে মুখরিত হবে। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাব অর্জনের সুবর্ণ দিগন্তে- এই হোক আজকের প্রত্যাশা।

তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা-প্রত্যাশার নয়া উৎসর্গকৃত চেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায়।

সেতুমন্ত্রী বলেন, আমরা আমাদের দল আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক, স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এ দেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় সংগঠন আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ, বেগবান অগ্রযাত্রা অব্যাহত রাখব।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক, প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১০

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১১

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১২

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৩

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৪

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৫

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৬

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৮

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৯

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

২০
X