কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গাছ লাগিয়ে রেকর্ড গড়বে ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা।
বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা।

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লাখের বেশি চারা রোপণের কর্মসূচি ঘোষণা করেছে। চলতি মাসের ২১-৩০ তারিখের মধ্যে এ কর্মসূচি শেষ করতে হবে বলে সব শাখাকে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা।

শনিবার (২০ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ৭টি নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হলো-

১. চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে।

২. কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক চারা রোপণ করবে।

৩. শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে।

৪. রোপণ করা চারার পরিচর্যা করতে হবে।

৫. প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিট পাঁচশ চারা রোপণ করবে।

৬. চারা রোপণের মাধ্যমে উপজেলা পর্যায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে

৭. চারা রোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের ছাত্রসমাজের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে, সর্বসাধারণের জন্য হিট অ্যালার্ট জারি করেছে এবং প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত যে কোনো সংকট থেকে সমাধানের অন্যতম উপায় চারা রোপণ। প্রতিবছর নিয়মিতভাবে ছাত্রলীগ চারা রোপণ কর্মসূচি পালন করে। পরিবেশ দিবস-২০২৪-কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ এক কোটি চারা রোপণ করে গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা করেছে। সাম্প্রতিক এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লাখের বেশি চারা রোপণের কর্মসূচি ঘোষণা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X