কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে রাজধানীতে জামায়াতের পানি ও স্যালাইন বিতরণ

রাজধানীতে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষে মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীতে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষে মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষে মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

রাজধানীর পল্টন দক্ষিণ থানার উদ্যোগে রোববার (২১ এপ্রিল) এসব সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন। তিনি সুপেয় পানির বোতল ও স্যালাইন বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খান, জামায়াত নেতা আফম ইউসুফ, মো. জিয়া উদ্দিন, আল আমিন রাসেল, শরীয়ত উল্লাহ, মোস্তফা কামাল, মাওলানা রুহুল আমিন, মুহাম্মদ আলী টিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পানি বিতরণের সময় ড. হেলাল উদিন বলেন, ঢাকাবাসীসহ সমগ্র দেশবাসী আজ প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন সমস্ত সৃষ্টিজগতের একক নিয়ন্ত্রক। তিনি যখন ইচ্ছা গরম ও ঠান্ডা আবহাওয়া দেওয়ার সক্ষমতা রাখেন। সকল পরিবেশ পরিস্থিতিই আল্লাহর পক্ষ হয়ে নির্ধারিত করা হয়। কখনো কখনো মানুষের কৃতকর্মের ফলেও গজব হিসেবে এধরনের আবহাওয়া তৈরি হয়ে থাকে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এজন্য আমাদের আল্লাহর দেওয়া বিধান পালনে সচেষ্ট হতে হবে। এই প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হাসপাতাল গুলোতে অসুস্থ রোগীদের ভীড় ব্যাপক আকার ধারণ করেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে সমগ্র দেশবাসীর উপরে রহমত নাযিল করেন।

তিনি বলেন, গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাদের সেবা শুশ্রুষাসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি সরবরাহ করতে হবে। সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ঔষধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দিতে হবে। প্রচণ্ড দাবদাহে আমরা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে পল্টন এলাকায় মেহনতি সকল মানুষের হাতে পানি তুলে দিচ্ছি। পাশাপাশি প্রচণ্ড গরমে জনগণের জন্য পথের বিভিন্ন স্থানে সুপেয় পানির ব্যবস্থা সহ প্রয়োজনীয় সেবা সহযোগিতা নিয়ে মানবতার পাশে থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X