কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির রাজনীতি নেই: ফিরোজ রশিদ

রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় পার্টির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় পার্টির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোনো রাজনীতি নেই। একমাত্র বন্দনা করে সংসদে ঢোকা ও নিজের কিছু আখের গোছানো। অনেক ছোট দলের কথাও গুরুত্বসহকারে ছাপানো হয়। কারণ তাদের রাজনীতি আছে। এ জন্য জনগণ আমাদের ওপর মুখ ফিরিয়ে নিচ্ছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাজী ফিরোজ রশিদ বলেন,

জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা নেই। তারা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যেতে পারবে, কিন্তু আস্থার সংকট আছে। আমরা স্থানীয় সংসদ নির্বাচন বয়কট করিনি। কাউকে বলিও নাই। যদি কারও ইচ্ছা থাকে তারা করবে। স্থানীয় সংসদ নির্বাচনে মার্কা দিয়ে কোনো হানাহানিতে যেতে চাই না।

তিনি বলেন, আগামীতে বড় রাজনৈতিক দলের বাইরে কেউ টিকতে পারবে না। স্বাধীনভাবে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। একটি দল ছাড়া অন্য দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন।

এ সময় জাপা নেতা সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমরাই মূল স্রোত। দেখতে থাকুন, অচিরেই বুঝতে পারবেন লাঙল কার। রওশন এরশাদের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।

এ সময় জাপা মহাসচিব মহাসচিব কাজী মামুনুর রশিদ ও পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X