কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০১:২১ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনের মতো নির্বাচন হতে দেওয়া হবে না : আমান

আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত
আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত

এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যার সর্বশেষ প্রমাণ গতকাল ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আমরা দেখেছি। এই ধরনের নির্বাচন বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না। এমন মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর গাবতলীতে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকার পতনের ’এক দফা’ দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি হয়।

আমান বলেন, এ সরকারের দুর্নীতি লুটপাট ও দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। তাই যতদ্রুত সম্ভব আন্দোলনে শেখ হাসিনার সরকারকে বিদায় জানাতে হবে। দেশের ৯৯ ভাগ ব্যবসায়ী শেখ হাসিনাকে সমর্থন করে না। ভোট চোর সরকারকে কোনো সচেতন মানুষ সমর্থন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান। সমাবেশ শেষে বেলা সোয়া ১১টার দিকে গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল চারটায় রায় সাহেব বাজার মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X