কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে সরকার : আব্দুস সালাম

পানি ও খাবার স্যালাইন বিতরণকালে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা
পানি ও খাবার স্যালাইন বিতরণকালে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ আজকে বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই জনগণের অধিকার ফিরে পাবার জন্য জনগণকেই আজ মাঠে নামতে হবে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে কালো চশমা পরে বক্তব্য দিয়ে বলেন- বিএনপি না কি চোখে কালো চশমা পরে আছে, কিছু দেখে না। আসলে জনবিচ্ছিন্ন হলে যা হয়। তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। এর জন্য জনগণের সুখ-দুঃখ নিয়ে তাদের কোনো মাথাব্যথাও নেই। তীব্র দাবদাহ এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। সেটি নিয়েও সরকারের মন্ত্রীরা বিদ্রূপ করছেন।

তিনি বলেন, পুলিশ-র‌্যাব দিয়ে বিরোধীদলের আন্দোলনকে দমন করা হচ্ছে। আর ওবায়দুল কাদের বলেন বিএনপি কোনো আন্দোলন করতে পারে না। রাস্তায় মিছিল-সমাবেশ করতে দেন না। পুলিশ দিয়ে গুলি করেন। কোনো সভা-সমাবেশ ছাড়াই দেওয়া হচ্ছে গায়েবি মামলা। এই ধরনের মিথ্যাচার তারাই করতে পারেন যাদের দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, উন্নয়নের নামে চুরি, বাটপারি এবং লুটপাট করার পরও আপনারা (সরকার) যদি মনে করেন আপনাদের জনসমর্থন আছে, তাহলে পুলিশ আর র‌্যাব ছাড়া মাঠে আসেন- দেখা যাবে জনগণ কার পক্ষে অবস্থান নেয়। আপনি (ওবায়দুল কাদের) নিজেই স্বীকার করেছেন আওয়ামী লীগের পতন হলে একরাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী রেজাউল করিম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১০

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১১

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১২

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৩

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৪

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৫

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৮

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৯

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

২০
X