কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি

উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নিয়ম রক্ষার এই নির্বাচন অপ্রয়োজনীয় এবং অর্থ ও সময়ের অপচয় মাত্র। এই নির্বাচনের সঙ্গে বাস্তবে জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছ ও গণতান্ত্রিক স্থানীয় সরকার ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। এই নির্বাচন উপজেলায় চর দখলের মতো সরকারি দলের বিত্তবান ও প্রভাবশালীদের আধিপত্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে।

বিবৃতিতে সাইফুল হক ক্ষোভের সঙ্গে বলেন, উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানতের টাকা দশগুণ বৃদ্ধি করে প্রকারান্তরে নিবেদিতপ্রাণ জনবান্ধব রাজনীতিকদের নির্বাচন থেকে বের করে দেওয়া হয়েছে এবং জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদেও কালো টাকার মালিক ও মাফিয়া দুর্বৃত্তদের রাজত্ব কায়েম করা হচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী পাঁচ বছর কোন উপজেলা কার দখলদারিত্বে থাকবে তার বন্দোবস্ত দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ব্যতিক্রম ছাড়া এই নির্বাচনেও সাধারণ মানুষের বিশেষ কোনো আগ্রহ নেই। দেশে গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে; দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে আর কিছু অবশিষ্ট নেই। নির্বাচনের প্রতি একটা গণঅনাস্থা ও গণহতাশা তৈরি হয়েছে। বিরোধী দলসমূহ এই নির্বাচনে অংশ না নেওয়ায় গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মতো এই নির্বাচনও অর্থহীন হয়ে পড়েছে।

সাইফুল হক উপজেলা নির্বাচনের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের এসব মহড়া বন্ধ করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১১

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১২

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৩

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৪

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৫

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৭

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৮

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৯

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X