কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে : আমিনুল হক 

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশ আজ এক গভীর সংকটের দিকে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে একত্রিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের জনগণ আজ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জনগণের অধিকারগুলো আজ হরণ করা হয়েছে। দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে।

শুক্রবার (১০ মে) বাদ আসর মিরপুর-১ নম্বর ঈদগাহ মাঠ সংলগ্ন একটি মসজিদে সাবেক ছাত্রনেতা প্রয়াত কমিশনার ছায়েদুর রহমান নিউটনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় আমিনুল হক এসব কথা বলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমিনুল হক বলেন, নিউটন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজ গণতন্ত্র পুনরুদ্ধারে যারা কাজ করছেন, তাদেরকেও নির্যাতিত হতে হচ্ছে। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১০

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১১

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১২

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৩

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৪

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৫

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৬

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৭

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৮

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৯

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

২০
X