কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত’

কারাবন্দি বিএনপি নেতাদের বাসায় গিয়ে খোঁজখবর নেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ছবি : কালবেলা
কারাবন্দি বিএনপি নেতাদের বাসায় গিয়ে খোঁজখবর নেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। বাজার সিন্ডিকেট করে সরকারদলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের এ দিকে কোনো নজর নেই, নজর শুধু বিএনপির দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন না করে তারা বিএনপি দমনে ব্যস্ত।

রোববার (১২ মে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার কারাবন্দি মকবুল ইসলাম খান টিপু, গেণ্ডারিয়া থানা বিএনপি নেতা কারাবন্দি মোহাম্মদ সালেহ, ৪৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাবন্দি রফিকুল ইসলাম ময়নার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাসায় গিয়ে তিনি এসব কথা বলেন। এরপর ৪৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের অসুস্থ মাকে দেখতে ধোলাইখাল যান সালাম।

আব্দুস সালাম বলেন, বিএনপির একটি সমাবেশ ডাকলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাথা খারাপ হয়ে যায়। অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে- এতে তাদের কোনো মাথাব্যথা নেই।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, ওয়ারী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার হাজি লিয়াকত আলী, গেণ্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢালী মামুনুর রশীদ অপু, ৪০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মো. মাহবুবুর রহমান, ৪৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মোল্লা প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X