কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ : কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে জনগণ যদি ভোট দিতে না যায় তাহলে ভোটগুলো কোথা থেকে আসে। নির্বাচন কমিশন বলেছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোটার ভোট দিতে এসেছে। বিএনপির কথা ঠিক না। বাস্তবতা হলো, ৪২ শতাংশের বেশি মানুষ জাতীয় নির্বাচনেও ভোট দিয়েছে। ৪২ শতাংশ ভোটার ভোট দিলে কীভাবে ভোটাররা ভোট প্রত্যাখ্যান করল? আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ।

রোববার (১৯ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনার শেষে উপস্থিত সাংবাদিকরা উপজেলা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সর্বনিম্ন ভোট দাবি করার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিক উন্মাদ। তারা যা খুশি তাই বলেন। তাদের কথার কোনো বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছেন। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচন বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রলাপ বকছে। আসলে তারা মানসিকভাবে উম্মাদ। এ কারণেই তারা আবোল-তাবল বলছে।

বিএনপি তাদের শরীকদের সঙ্গে বৈঠক করছে এবং তারা আবারও ভালোভাবেই আন্দোলনে নামবে, আন্দোলন মোকাবিলায় সরকারের প্রস্তুতি কী হবে- এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করবে। আন্দোলন করার অধিকার তাদের আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা মেনে নেব। আর যদি আন্দোলন সহিংসতাপূর্ণ, আগুনসন্ত্রাস করে, সন্ত্রাসের যে চেহারা তারা অতীতে দেখিয়েছে, আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায়, তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবিলায় সরকার প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X