কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সংকেত : ১২ দলীয় জোট

১২ দলীয় জোটের সভায় উপস্থিত নেতারা। ছবি : কালবেলা
১২ দলীয় জোটের সভায় উপস্থিত নেতারা। ছবি : কালবেলা

দেশের চলমান অর্থনৈতিক দুরাবস্থা ও রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সঙ্কেত বলে অভিহিত করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

রোববার (১৯ মে) বাংলাদেশের চলমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় করণীয় নির্ধারণে ১২ দলীয় জোটের গুরুত্বপূর্ণ সভা জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক দুরাবস্থা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জোটের শীর্ষ নেতারা বলেন, দেশে একটি কর্তৃতবাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশের আর্থিক খাতে তাণ্ডব চালাচ্ছে। আজকে বাংলাদেশের রিজার্ভ শূন্যের কোঠায় নেমে গেছে। বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিশ্চুপ ভূমিকা দেশের জনগণের কাছে রহস্যজনক। একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৫৬ জন অফিসারের পদত্যাগ ও সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা বলে মনে করেন জোট নেতারা।

তারা বলেন, অনির্বাচিত ও তাবেদার সরকার দেশকে লুটতরাজ্যের আখড়া বানিয়েছে। ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। জোটের নেতারা জনগণকে অবিলম্বে এই অবৈধ সরকারের অপশাসন ও লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নেতারা আরও বলেন, আগামীতে বিএনপির সঙ্গে যে কোনো কর্মসূচিতে তারা ঐক্যবদ্ধভাবে পালন করবেন এবং আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ত্বরান্বিত করতে হবে।

১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ এলডিপির সিনিয়র সহসভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহসভাপতি মাওলানা শওকত আমিন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি আতাউর রহমান ও আবুল মনসুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১০

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১১

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৩

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৫

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৬

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৮

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৯

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

২০
X