কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন, বর্তমান সরকারের জনভিত্তি নেই। সেজন্যই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে জনগণও কিন্তু অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

বৃহস্পতিবার (২৩ মে) এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর বনানী থানায় দায়ের করা ৪ মামলার রায়ে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

এ ছাড়া এ ঘটনায় পৃথক বিবৃতি দিয়েছেন ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

বিএনপি মহাসচিব বলেন, জনভিত্তিহীন সরকার কতৃর্ত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বনানী থানায় দায়েরকৃত ৪টি মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা। জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না।

মির্জা ফখরুল বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X